রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

আজ ৪০ মিনিট দেরিতে ছাড়লো মেট্রোরেল

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে /
মেট্রোরেল। ফাইল ছবি

কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর চালু হয়েছে মেট্রোরেল। এতে সকালবেলা অফিসগামী যাত্রীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ আগস্ট) নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় মেট্রোরেল চালুর কথা ছিল। তবে এর কিছু আগেই ট্রাকে সমস্যা ধরা পড়ে। পরে সেটি সমাধানের পর সকাল ৮টা ৪০ মিনিটে উত্তরার দিকে ছুটে যায় মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, ‘ট্র্যাকে সমস্যার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।’

তিনি আরও বলেন, প্রতিদিন রাতে মেট্রোরেল বন্ধের সময় এবং সকালে চালুর সময় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। গতকাল রবিবার (৬ আগস্ট) রাতেও সেটি করা হয়েছিল, তবে ওই সময় সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে মেট্রোরেল চালুর আগে পরীক্ষাকালে সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ জন্য মেট্রোরেল কিছু সময় বন্ধ ছিল। তবে দ্রুতই ত্রুটি সমাধান করে ফের মেট্রোরেল চালু করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD