রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

জাবির নবনির্মিত ছয় হলের নামকরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে /

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম না প্রকাশ করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজকের সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও ১টি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের তিনটি হল ১৭, ১৮ ও ১৯ নং হলের নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে। ছেলেদের তিনটি হল ২০, ২১ ও ২২ নং হল যথাক্রমে শহীদ তাজউদ্দীন হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে। এছাড়াও স্পোর্টিং কমপ্লেক্সের নাম শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স রাখা হয়েছে।’

উল্লেখ্য, জাবির নবনির্মিত ছয়টি হলের মধ্যে দুইটি হলে শিক্ষার্থীরা উঠেছেন বাকিগুলোর কাজ শেষ হলেও লোকবলের অভাবে শিক্ষার্থী উঠানো হয় নি। এছাড়া স্পোর্টস কমপ্লেক্সের কাজ চলমান রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD