সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে /

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলী গ্রামে ওই আস্তানা ঘিরে রাখা হয়। সেখান থেকে এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জান এর নেতৃত্বে এ অভিযান চলছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ এসব তথ‌্য নিশ্চিত করে জানান, দুবাই প্রবাসী রফিক মিয়ার কাছ থেকে এরা জমি কিনে পাহাড়ি টিলায় কয়েকটি ঘর তৈরি করে বসবাস করছিলো। নদী ভাঙনে বাড়ি বিলিন হওয়ায় এই এলাকায় জমি কিনতে এসেছিলেন বলে জানিয়েছিলো। তাদের সীমান্ত এলাকায় গহীন পাহাড়ে যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD