মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

পদ্মা সেতুর পাশে নির্মিত হবে বঙ্গবন্ধুর স্ট্যাচু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে /

পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালাবাড়িতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু; যেখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে।

শনিবার বেলা ১২টার দিকে প্রকল্প স্থান পরিদর্শনে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আরও আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল জানিয়ে মন্ত্রী বলেন, “বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি তাতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে।

“আমেরিকা, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করব। এখানে আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও অনুমোদন পেয়েছে। এতে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।”

স্ট্যাচু করার কারণ হিসেবে মোজাম্মেল হক বলেন, “পদ্মা সেতু বাঙ্গালি জাতির গর্ব। সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশি-বিদেশি পর্যটকরা দেখতে আসবেন। এর ফলে একসঙ্গে অনেক কাজ করতে পারবেন তারা।

“সেতুর পাশাপাশি স্ট্যাচু দেখতে পারবেন। সেইসঙ্গে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। আর ভবিষ্যৎ প্রজন্মও বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।”

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচবি ইসারাত চৌধুরী ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD