রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কেরানীগঞ্জে আগুন: মারা গেলেন একই পরিবারের ৬ জনই

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে /

কেরানীগঞ্জের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রোজা মনি (৫) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় একই পরিবারের ছয় জনই মারা গেলেন।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

অগ্নিকাণ্ডে দগ্ধ তিন জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর মঙ্গলবার ঘটনাস্থলেই মারা যান তিন জন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে রোজা মনির বাবা সোহাগ মিয়া, মা মিনা আক্তার, বোন তাইয়েবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও জেসমিনের মেয়ে তিশা মারা যান।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD