রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে /

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার (১৯ আগস্ট) সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারী।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম। প্রধান অতিথির বক্তৃতায় এ্যাড. কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তার জীবন ও কর্ম জানার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। তারা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। জাতির পিতার আদর্শকে আমাদের ধারণ করতে হবে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুপ থাকতে পারেন না।’ তিনি বলেন, বিএনপির পুরোনো চেহারা আবার নতুন করে আবির্ভাব হয়েছে। তারা বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য রুখতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD