সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

চেয়ারম্যান সমরের আরোগ্য কামনায় মন্দিরে প্রার্থনা

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে /

ভগবান আমাদের সমরকে তুই সুস্থ করে দে। তোর কাছে আমরা ওর জন্যে মান্নাত করেছি। সমরের মুখে আমরা আবারও হাসি দেখতে চাই। চেয়ারম্যানকে আমরা আবার সেই চিরচেনা রুপে দেখতে চাই। কবে ফিরবে আমাদের বাবা। আমরা ওর পথপানে চেয়ে আছি। এভাবেই শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দির প্রাঙ্গনে কাঁদছেন আর বিলাপ করছেন সেতু নামে এক বৃদ্ধ নারী।ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পষিদের চেয়ারম্যান ফখরুল আলম সমর হার্ডের সমস্যা নিয়ে থাইল্যাণ্ডে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এমন সংবাদে শোক নেমে এসেছে এলাকায়। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। আবার কেউ কেউ দুই হাত তুলে চেয়ারম্যান সমরের সুস্থতা কামনা করে মোনাজাত করছেন। অনেকেই কোরআন পড়ছেন। তাসবিহ-তাহলিল পড়ছেন তাদের প্রিয় চেয়ারম্যানের জন্যে।চেয়ারম্যান ফখরুল আলম সমরের সুস্থতা কামনায় শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ অক্টোবর) সন্ধায় সাভারেররাজফুলবাড়ীয়া এলাকায় এ প্রার্থনার আয়োজন করা হয়।তেঁতুলঝোড়া গ্রামের মোনা জানান, চেয়ারম্যান ফখরুল আলম সমরের সুস্থতার জন্য প্রতিটি মানুষ দোয়া করছেন। হিন্দু-মুসলমান সকলেই। তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসবে এটা আমার বিশ্বাস। চেয়ারম্যানের জন্য অনেকেই বিভিন্ন ভাবে মান্নাত করেছেন। রাখছেন গ্রামের অনেক বৃদ্ধ মহিলা।প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ নারায়ন চক্রবর্তী, মনোরঞ্জন কর্মকার, রঞ্জিত রাজবংশী, গণেষ রাজবংশী, মহাদেব রাজবংশী, ভেবল চক্রবর্তী, সরণ চক্রবর্তী, পরিতস চক্রবর্তী, ভোলানাথ বণিক, রঞ্জীত সরকার (সাধু), সুপদ সাহা, মধু রাজবংশী, রামপ্রসাদ রাজবংশী, রাজেন্দ্র রাজবংশী, সাগর সাহা সুনীল রাজবংশী (সেন্টু), বিপদ সাহা, বিশ্বজিৎ ঘোষ, সঞ্জিত সরকারসহ রাজফুলবাড়ীয়া হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD