শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সড়কে পড়েছিল সাংবাদিকের নিথর দেহ

ওমর ফারুক, সাভার
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে /

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন।

উপজেলার তালবাগ থেকে অফিসে যাওয়ার পথে সাভারের ব্যাংক টাউন এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ৫০ বছর বয়সী কামরুজ্জামান রতন ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

রতনের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, ‘কামরুজ্জামান ভাই আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন, তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ (রোববার) সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংক টাউন এলাকায় একটি ট্রাক তার বাইককে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ভাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, ‘সড়কে বেপরোয়া পরিবহনের কারণে আজ প্রিয় সহকর্মীকে হারালাম। আর কত প্রাণ গেলে সড়কে শৃঙ্খলা ফিরবে?’

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামে এক সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ওই সময় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’

মরদেহ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটকের চেষ্টা চলছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD