বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সড়কে চাঁদাবাজি: হাতেনাতে যুবক গ্রেপ্তার

ওমর ফারুক, সাভার
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে /

সাভারে চাঁদাবাজির সময় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিনাজপুর জেলার চিনির বন্দর থানার হাসিমপুর মহল্লার মনসুর আলী ছেলে।

বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে, মঙ্গলবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের ভরসা মার্কেটের সামনে চাঁদা উত্তলনের সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের বিরুলিয়া রোডের ভরসা মার্কেটের সামনের রাস্তার পাশে দোকান বসিয়ে ও বিভিন্ন অটোরিকশা থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ফুটপাতের পাশের প্রতিটি দোকান থেকে চাঁদার টাকা উত্তোলন করেছিলেন আব্দুর রাজ্জাকসহ চক্রটির ৪/৫ জন সদস্য। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোকলেস নামে এক ফল ব্যবসায়ীকে মারতে উদ্যত হয় ও জোরপূর্বক ৭০ টাকা চাঁদা নেন।

এ ঘটনায় আশপাশের লোকজনের সহযোগিতায় চাঁদাবাজ রাজ্জাককে হাতেনাতে আটক করেন ভুক্তভোগী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই চাঁদাবাজকে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে উত্তোলন করা ২২৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক জানান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল ও তার আত্মীয় রুবেল মন্ডলের নিয়মিত চাঁদার টাকা তিনি কালেকশন করেন। ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ৪০, ৭০ ও ২০০ টাকা হারে চাঁদা উঠাতেন। প্রতিটি অটোরিকশা থেকে ১০ টাকা করে দিনে দুইবার তুলতেন চাঁদা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, আটকৃতকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD