শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শিবগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে /

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর স্কুল ছাত্রী হালিমা খাতুনের (৭) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়াস্থ নিজ চাচার বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ হালিমা খাতুন উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়া গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কেজি স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থী ছিলো।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা আনিছার রহমান(৩৫), চাচাতো ভাই আতিকুল ইসলাম (১৩) ও তার চাচিকে আটক করেছে পুলিশ।

নিখোঁজ হালিমার বাবা হাবলু মিয়া জানান, শুক্রবার জুমআর নামাজের পর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। বিষয়টি পুলিশকে জানালে রোববার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ আমার বড় ভাই আনিছার রহমানের (৩৫) শয়নকক্ষ থেকে হালিমার বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে।

স্থানীয়রা জানান, শিশুটির চাচা আনিছারের সঙ্গে বাবা হাবলু মিয়ার কোন দ্বন্দ্ব ছিলো না। এমনকি গতকাল রোববার ভাতিজি হালিমাকে খোঁজার জন্য ডুবুরিদের সাথে পুকুরে নেমেছিলো আনিছার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আমরা গতকাল ঐ এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। আজ বিকেলে শিশুটির চাচার বাড়ির শয়নকক্ষে তল্লাশির সময় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

FacebookMastodonEmailShare

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD