শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ওমর ফারুক, সাভার
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে /

সাভারে মাঘের এই হিমেল হাওয়া ও কনকনে শীতে অসহায়, ছিন্নমূল ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এবং ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান, ২নং ওয়ার্ড কাউন্সিলর মানিক মোল্লা, কাউন্সিলর নিউটনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় প্রায় পাঁচ শতাধিক অসহায়, ছিন্নমূল, গরিব ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD