শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

গবিসাসে এলো নতুন কম্পিউটার

মুনিয়া রহমান জান্নাত, গবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে /

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম সাংবাদিক সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (গবিসাস) কম্পিউটার উপহার দিয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি।

বুধবার (৬ মার্চ ) দুপুরে গবিসাস কার্যালয়ে কম্পিউটারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ডিনস’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান।

পরে সংগঠনের সদস্যবৃন্দের সাথে আলাপচারিতাকালে গবিসাসের উত্তরোত্তর সফলতা কামনা করে তিনি বলেন, ‘প্রযুক্তি নির্ভর সময়ে প্রযুক্তি ব্যবহার করেই এগিয়ে যেতে হবে। কম্পিউটার ব্যবহার করে সাংবাদিকতা আরও সহজ ও আনন্দময় হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গবিসাস যে দৃষ্টান্ত রেখে যাচ্ছে, সে ধারা অব্যাহত থাকুক।’

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের কৃতিত্ব স্বরূপ গত ১৫ ফেব্রুয়ারি গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কম্পিউটার উপহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বেনজির আহমদ।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা চাইলে সমাজের বিভিন্ন অসঙ্গতির ইতিবাচক সমাধান করতে পারে। একইসাথে এ পেশার অপব্যবহারে অনেকের ক্যারিয়ার ধ্বংস হতে পারে। আমি চাই, গবিসাস সব বিপত্তি পেরিয়ে সফলতার শিখরে আরোহণ করুক।

এ সম্পর্কে এমপিকে ধন্যবাদ জানিয়ে গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, চমৎকার একটি কম্পিউটার উপহার পেয়ে আমরা আনন্দিত। আশা করি, এটা আমাদের সৃজনশীলতাকে আরও বেশি ত্বরান্বিত করবে। সবার কাজের আগ্রহ বাড়বে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD