
সাভারের তেঁতুলঝোড়ায় ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা হাউজিং, হল মার্কেট ও গুচ্ছগ্রাম এলাকায় এই কর্মসূচি পালন করেছে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি পালনে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।
গণসংযোগকালে আব্দুস সালাম বলেন, অ্যাডভোকেট মেহেদী হাসান ভাইয়ের নির্দেশনায় আমরা ঢাকা-২ আসনের জনপ্রিয় নেতা আমান উল্লাহ আমানের পক্ষে মাঠে কাজ করছি। জনগণের অধিকার রক্ষা এবং ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই আমাদের এই সংগ্রাম। তিনি আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব।
লিফলেট বিতরণকালে ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সাজুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।