মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ঢাকা জেলা যুবদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে /

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ঢাকা জেলা যুবদল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ অনুষ্ঠান শেষে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি জাতীয় সংসদ ভবন সংলগ্ন আসাদগেট এলাকা থেকে শুরু হয়ে  মিরপুর রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের শত শত নেতাকর্মী “তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”, “সবার আগে বাংলাদেশ”, “তারেক রহমানের সরকার, বারবার দরকার” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ  সংগ্রাম ও ত্যাগের পর আজ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্র ও উন্নয়নের সঠিক ধারায় ফিরে আসবে। এ সময় বক্তারা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে দেশ গঠনে যুবদলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD