মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পাকুন্দিয়ায় প্রহরীকে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ৩

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠানো হলে পরে কারাগারে পাঠানো হয়।বুধবার(১১ জানুয়ারি)ভোর রাতে উপজেলার পুলেরঘাট এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের শরীফ মিয়া (৩৩), ছয়চির গ্রামের মাসুম মিয়া (১৯) এবং কটিয়াদী উপজেলার বাহিরকাদির গ্রামের বিজয় (২০) পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর ভোর রাতে উপজেলার মাইজহাটি এলাকার একটি এলপি গ্যাস কোম্পানির গো-ডাউন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ ছিনতাইকারিরা গোডাউনের নিরাপত্তা প্রহরীর হাত, পা ও মুখ বেঁধে ১২ কেজির ৭৭টি এলপি গ্যাসের বোতল ছিনতাই করে নিয়ে যায়।এ ঘটনায় ওই কোম্পানির প্রতিনিধি পাকুন্দিয়া থানায় মামলা করেন। ওই মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সম্পৃক্ত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে।পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাইজহাটি এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ছিনতাই হওয়া ৬টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা যাবে এবং ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD