বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ক্যাম্পাসে ঢেঁকির উৎসব

ক্যাম্পাস প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে /

মাঘের শীত বাঘের গায়ে প্রবাদ বাক্য যেমন শীতে প্রতিটা শিশু-কিশোরের প্রিয়, তেমনই প্রিয় শীতের বন্ধ। গ্রামের বাড়ির উঠোনে পরিবারের মেয়ে সদস্যদের ঢেঁকিতে চাল ভাঙ্গানো। সন্ধ্যা থেকে মাঝ রাত অব্দি পিঠাপুলির আমেজ যেনো আজ অতীত। শহুরে জীবন যেনো সব কিছুকে আরো অনেক বেশি কুয়াশায় ফেলে রাখে। যেনো সব নব্বই দশকের স্মৃতি বর্ণনা শুনছি দাদী নানীদের মুখে।সেই সব সময় গুলো ফিরে আসুক এই প্রজন্মের হাত ধরেই।

সেই আমেজকে আরও রঙ্গিন করে ফুটিয়ে তোলার জন্য সিটি ইউনিভার্সিটি (খাগান,পার্মানেন্ট ক্যাম্পাস) এর বিবিএ ডিপার্টমেন্ট আয়োজন করে “পিঠা উৎসব-২০২৩”।

সেই উৎসবে অংশ গ্রহণকারী স্টল নাম্বার ৩ এ ছিলো বিবিএ ৬১ তম ব্যাচের সেকশন কেসি।চমৎকার একটি নামের বড় বড় করে ফুটিয়ে তোলা হয় তাদের স্টলকে। নাম দিয়েছে “ঢেঁকির উৎসব”।

তাদের আরো চমৎকার এক উদ্যোগ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের ট্যাগ লাইন “আপনার ক্রয়কৃত পিঠার উপার্জিত অর্থের বড় একটি অংশ যাব এই শীতে শীতার্ত বাসস্থানহীন মানুষের শীতবস্ত্রে”।

সেকশন কেসি দায়িত্বপ্রাপ্ত সিআর সজিব হাসান জানান, আমরা খুবই আনন্দিত এমন আয়োজন করতে পেরে। আপনারা জেনে খুশি হবেন আমাদের এই স্টল থেকে উপার্জিত অর্থের লাভ-ক্ষতি হিসাব হবে না। পুরোটাই শীতে বাসস্থানহীন মানুষের শীতের পোশাকে খরচ করা হবে। সিটি ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টে হেডসহ তার সেকশনের সবাইকে এবং বিশ্ববিদ্যালয়ের সকলকে তাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD