
মানব সেবাই উত্তম সেবা এই স্লোগান সামনে রেখে ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলায় শাহজালাল ইসলামিক ব্যাংক এর সহযোগিতায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রিয়া সংঘ(কচুয়া) এর ব্যবস্থাপনায় দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা শৌজালিয়া ইউনিয়ন কচুয়া হাই স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয় ।এস এম আমিনুল ইসলাম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় মোঃআতিকুর রহমান রুবেল অনুষ্ঠানটি উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (কাঠালিয়া) মোঃমিজানুর রহমান,বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকরতা মোঃকামরুল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকরতা এস এম দেলোয়ার হোসেন ও এলাকার ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকির হোসেন খান ও আনোয়ার হোসেন তোফাজ্জেল।