মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বকশীগঞ্জে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোজাহিদ বাবু,জামালপুর
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে /

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংগীতের মাধ্যেমে সকালে বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল অ্যাথলেটিকস এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার । উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরোয়ার আলম,নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকি সহ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD