মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযান, ফরহাদ গ্যাংয়ের ৩ সদস্য আটক

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জে রেনডম ফরহাদ নামে একটি ছিনকারী চক্রের মূলহোতা সহ তিনজনকে আটক করেছে র‌্যাব–১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। আটক হওয়া ছিনতাইকারীরা হলেন মোঃ ফরহাদ উদ্দীন (২৮) হোসেনপুর উপজেলার হাজীপুর গাঁবরগাও গ্ৰামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) সদর উপজেলার ধনাইল গ্ৰামের দলিল উদ্দিন লিটনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ১১ টা থেকে শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর রাত পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরে বড়বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু, দু’টি মোবাইল ফোন একটি সিপিইউ, একটি মনিটর, মোবাইল ফোন ফ্ল্যাস ও আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ক্যাবল উদ্ধার করা হয় । র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহরিয়ার মাহমুদ জানান। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছিনতাইকারী চক্রটির মূলহোতা ফরহাদ উদ্দীনের নেতৃত্বে চক্রটি দেশীয় অস্ত্র দিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন যায়গায় লোকজনের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল।ছিনতাই করা এসব মোবাইল ফোন জেলা শহরের ইসলামী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শাম্মী টেলিকমের আরিফ আহমেদ রকি ফোনের লক ফ্লাস আনলক করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে আসছে। র‌্যাব জানায়, চক্রটির হোতা ফরহাদ উদ্দীনের বিরুদ্ধে ছিনতাই চুরি ও মাদক সহ তিনটি মামলা রয়েছে।তদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ৩৯৪ ধারায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD