বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে পলাশ হাসপাতালে ভুল চিকিৎসা, রোগীর মৃত্যু

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯-এ কল দিলে সাভার মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহতের নাম গুল নাহার বেগম (৪৫)। তিনি সাভার পৌর এলাকার ইমাান্দিপুর মহল্লার আব্দুল হান্নান মিয়ার স্ত্রী। রবিবার রাতে ১১ টারদিকে এই ঘটনাটি ঘটেছে।নিহতের মেয়ে শান্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার গভীর রাতে সাভার থানাস্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় আমার মাকে মেরে ফেলেছে। আমার মা দীর্ঘদিন ধরে তিনি জরায়ু টিউমার রোগে ভুগছিলেন। রবিরার রাতে মাকে ওই হাসপাতালে সার্জারী করা হলে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে লাশ রেখে আমাদেরকে কিছু না বলে ডাক্তার ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ডাক্তার তার সহযোগীদের না পেয়ে লাশটি থানায় নিয়ে যায়।এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিষয়ে জানা ও কথা বলার জন্য পলাশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মালিক ও ম্যানেরজারের ফোন বন্ধ পাওয়া যায়।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করতে চাইলে বিষয়টি আমলে নেওয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD