বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কাঁঠালিয়ায় ইউপি সদস্যের ‘ঘুষ’ নেয়ার ভিডিও ভাইরাল

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে /

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এ চিত্রে দেখা যায় ইউপি সদস্য পনির হাওলাদার ওয়ারিশ সার্টিফিকেটের সই দেওয়ার জন্য ৪০০ টাকা করে ঘুষ নিচ্ছে।

 

 

ইউনিয়নের এক ভুক্তভোগী নারীর সাথে কথা বললে জানা যায়, তিনি ওয়ারিশ সার্টিফিকেট সই করার জন্য ইউপি সদস্য পনির হাওলাদারের কাছে জমা দিলে তিনি সরাসরি টাকার কথা উল্লেখ করেন। ইউপি সদস্য জানান সই করার জন্য ৪০০ টাকা দিতে হবে। অসহায় ঐ নারী টাকা লাগলে দিয়ে যাব তাওওয়ারিশ সার্টিফিকেটে সই করে দেয়ার জন্য অনুরোধ করেন। পরে ইউপি সদস্য জানান টাকা দিয়ে গেলে তার কাজ দ্রুত হয়ে যাবে।জানা যায় অভিযুক্ত ঐ ইউপি সদস্য পদে বহাল হওয়ার পর থেকে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয়দের বিভিন্ন হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।এছাড়াও যে গণমাধ্যমকর্মী গোপনে ধারণকৃত ভিডিও চিত্রটি প্রকাশ করেছেন তাকেও নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে আসছেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD