সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

নেত্রকোণায় বিজিবির অভিযানে ২৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে /

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দার চন্দ্রডিঙ্গা নামক এলাকায় অভিযান চালিয়ে ২৮ লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বুধবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপি’র কমান্ডার নায়েক মোঃ মেহেদী আলমের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল ১৪ ফেব্রুয়ারী রাত ১.৩০ টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল।দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে চন্দ্রডিঙ্গা নামক সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারী মাথায় কাপড়ের গাইট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি’র জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে রেখে ভারতীয় সীমান্তের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় টহল দল উক্ত স্থান হতে বিপুল পরিমান ভারতীয় উন্নমানের শাড়ী ও লেহেঙ্গা উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD