বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে /

বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চার দোকানীকে জরিমানা করা হয়েছে।

আমতলী চৌরাস্তা বাধঘাট থেকে বটতলা সড়কের দু-পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মান স্থাপনা করায় উচ্ছেদ করা হয়েছে।

বুধবার  (১৫ ফেব্রুয়ারি) বাধঘাট থেকে বটতলা সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চার দোকানীকে চল্লিশ হাজার (৪০,০০০)টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বাজারে চারটি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সরকারি জমি দখল করে রাখায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD