বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

তেঁতুলঝোড়া বইমেলার সমাপনী অনুষ্ঠানে সম্মাননা পেয়ে আপ্লুত শিক্ষকরা

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে /

ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব সম্মানিত শিক্ষকের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ-ভালোবাসা আমাদের মনে আলাদা করে দাগ কাটে। তাঁদের বলি আমরা প্রিয় শিক্ষক। তাঁদের জীবনের আদর্শই হয় আমাদের পথচলার প্রেরণা। সেই সকল শিক্ষকদের তেঁতুলঝোড়া বইমেলার শেষ দিনে ভুলেননি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বই মেলার প্রধান ব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল আলম সমর। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে নয়দিন ব্যাপি তেঁতুলঝোড়া বইমেলার সমাপ্ত দিনে শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা হয়। তিনি বলেন, শিক্ষকদের সম্মাননা প্রদান ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের একটি অনন্য উদ্যোগ। আগে কেউ শিক্ষকদের এভাবে শ্রদ্ধা জানায়নি। তাদের খবর কেউ নেয় না। এক্ষেত্রে আজকে ফখরুল আলম সমরের আয়োজনটি অত্যন্ত ব্যতিক্রমী ও প্রশংসনীয়। আরেকজন শিক্ষক বলেন, ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার শুধু পাঠকদের জন্য বই দিয়ে লাইব্রেরি করেই বসে থাকে না; জাতি গঠন, মানবিক কাজ, দেশপ্রেমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাসহ নানা কাজে চেয়ারম্যান সমর নিজেদের বিলিয়ে দিয়েছে। সবচেয়ে ভালো উদ্যোগ প্রিয় শিক্ষক সম্মাননা। যখন দেশের শিক্ষকদের পদে পদে অবমূল্যায়ন, এমন সময়ে ফখরুল আলম সমর যে উদ্যোগ নিয়েছে, সেটি সাধুবাদ পাওয়ার যোগ্য।উল্লেখ্য, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে নয়দিন ব্যাপি তেঁতুলঝোড়া বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।এবারের ৯ দিনব্যাপী তেঁতুলঝোড়া বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক, দর্শক ও প্রকাশকদের আনাগোনায় মুখরিত ছিল এই মেলা। মেলার পাশাপাশি সমাপনী অনুষ্ঠানে গুণীজনদের পুরস্কার দেয়া টাও যেন ছিল প্রশংসনীয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD