বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

জামালপুরে কন্যা শিশুকে ফেলে উধাও মা-বাবা

মোজাহিদ বাবু,জামালপুর প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে /

জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাস বয়সের এক কন্যা সন্তানকে ফেলে চলে গেছেন মা-বাবা।

বর্তমানে শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা দেখশোনা করছেন। মা-বাবার এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা।

হাসপাতাল সূত্র জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে কন্যা শিশু নিশিকে ভর্তি করায় রকিব-রোকসানা দম্পতি। ওজন কম ও শ্বাস কষ্ট ছিল ২৬ দিন বয়সী শিশু নিশির। কিন্তু ১ মার্চ বিকালে ২৮ দিন বয়সী শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার মা-বাবা ও স্বজনরা।

পরে হাসপাতালের কর্মীরা শিশুটির দেখভাল করছেন। হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘বাচ্চাটি সুস্থ রয়েছে, আমরা তার দেখভাল করছি।’

হাসপাতালের অপর এক রোগীর স্বজন রোকেয়া বেগম বলেন, নিজের সন্তানকে ফেলে চলে যাওয়া গর্ভধারিনী মায়ের এমন কাণ্ডে আমরা হতবাক।

এদিকে সরকারকে শিশুটির দায়িত্ব নেয়ার পাশাপাশি নিশির মা-বাবার শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জান্নাত আরা মিলি বলেন, বর্তমানে শিশুটি সুস্থ আছে। সেবা কেন্দ্রে চিকিৎসা নেয়া অন্য শিশুরোগীর মায়ের দুধ পান করে সে বেঁচে আছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD