বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

শার্শায় গৃহবধূর একসঙ্গে ৩ সন্তানের জন্মদান 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমী বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান।শুক্রবার (১০ই মার্চ) সন্ধায় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।সুমী বেগম শার্শা উপজেলার আমলায় গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমী বেগম শুক্রবার সন্ধায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। সিজারের মাধ্যমে সন্ধা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটা সন্তান প্রসব করেন তিনি।যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমী বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন।পরে সিজারের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়।সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন তিনি

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD