বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারের তেঁতুলঝোড়ায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সাভার প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬১২ বার পড়া হয়েছে /
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাভারে উপহার খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ছে ।রবিবার ( ১২ মার্চ ) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী ঈদগা মাঠ প্রাঙ্গণে এই চাল সুবিধাভোগীদের মাঝে বিক্রি করা হয়। এ সময় ৯টি ইউনিয়নের মোট ৫৩৭ জনের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে মোট ১৬.৬৪০ টন বিতরণ করা হয় সুবিধাভোগী তানজিমা খাতুন জানান, সারাদিন অন্যের দুয়ারে দুয়ারে না গেলে পেট চলে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়।  কয়দিন ধরে বাসার চালও ফুরিয়ে এসেছে, দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। এরই মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলমের হাতে প্রধানমন্ত্রীর উপহার চাল পেয়ে তিনি মহাখুশি। কথা হয় জয়নাবাড়ী এলাকার শাহআলম ও বিল‌কিস বেগমের সঙ্গে। এক মাসেরও বেশি সময় ধরে তা‌দের আয় রোজগার অনেক কমে এসেছে । দিন এনে দিনে খাওয়া টাও কঠিন হয়ে পরেছে তাদের। এমন সময় এই ১৫ টাকা দরে চাউল কিনতে পারবে কল্পনাও কর‌ে‌ননি। আজ এ চাল পে‌য়ে মহা খু‌শি তারা। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম, ইউপি সদস্য নিজাম আহমেদ আলমাস ও মান্নান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD