বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নেত্রকোণায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করলেন ছাত্রলীগ নেতা হৃদম

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে /

নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নেত্রকোণা সিটি কলেজে নবীন শিক্ষার্থীদের মাঝে অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম।শুক্রবার (১৭মার্চ)সকালে নেত্রকোণার সিটি কলেজ মিলনায়তনে এই কর্মসূচি পালন করেন তারা। নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেন।এসময় অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কর্মসূচির উদ্যোক্তা হৃদম বলেন, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নায্যঅধিকার আদায় ও ন্যায়ের পক্ষে আপসহীন থাকার শক্তি ও প্রেরণা পাবে। একইসঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে বইটি সহায়তা করবে।আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শ সবখানে ছড়িয়ে পড়ুক। আমাদের এই মাতৃভূমির প্রতি বঙ্গবন্ধুর অবদান, তা থেকে শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে নিজের জীবনে তা বাস্তবায়ন করবে।এসময় আরোও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও যুবনেতা এডভোকেট মাশহুদুল মান্নান তৃষা, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার কামরান প্রান্ত, জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ উল্লাহ আকাশ, সিটি কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ -সভাপতি সৌরভ,জেলা ছাত্রলীগ নেতা তানিম ওসমান সহ বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীবৃন্দ।এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা নেত্রকোণার ডিসি অফিস সংলগ্ন চেতনার বাতিঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD