বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ডিবির অভিযানে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে /

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে চার’শ দশ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেম ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাভার মডেল থানাধীন বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (৪০) এবং সাভারের বলিয়ারপুর সাত আনিপাড়ার মো. লাবুর ওরফে লাভলুর ছেলে মো. বিষু (২১)।এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে সর্বমোট ৪১০ (চার’শ দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে সাভার এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে এর আগেও আরো দুটি মাদক মামলা রয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD