বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৭৮ বার পড়া হয়েছে /

ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৯শে মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা উপজেলার নন্দীডুমুর এলাকার আক্তারুল কবিরের মেয়ে।মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে খালার বাড়ীতে বেড়াতে যায়।সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, দুপুরে মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তারা।পরে মিথিলাকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের লোকজনের ধারণা, সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় মিথিলা।এদিকে মিথিলার মৃত্যুতে তার বাড়ী নন্দীডুমুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD