শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

জামিনে এসে ফের হামলার অভিযোগ বিবাদীদের বিরুদ্ধে

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে /

আমিনবাজারে চাঁদা দাবি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল চেষ্টাসহ হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিনে এসে ফের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে।রবিবার (২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, অপারেশন) নয়ন কারকুন। এর আগে গত ৩০ মার্চ সাভারের আমিনবাজারের উত্তর কাউন্দিয়ার অনিক ব্রিকসে ভাঙচুর ও চাঁদা দাবি করে অভিযুক্তরা।অভিযুক্তরা হলেন- পূর্বের মামলার আসামি রাজধানীর গাবতলীর লালকুটি এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মইনুল হোসেন (৪৫), মিরপুর কোটবাড়ি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৫০)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া মিরপুর লালকুটি এলাকার আসলাম (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জন।অভিযোগ থেকে জানা যায়, গত বেশ কিছুদিন ধরে রাজধানীর দারুসসালাম এলাকার মইনুল ও তার সহযোগীরা অনিক রহমানের ইটভাটা দখলের চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা অনিকের কাছে ১৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ১৫ মার্চ তারা ইটভাটায় গিয়ে ভাঙচুর ও ভাটার ম্যানেজারকে মারধর করেন। এর পরই আমিনবাজারের সালেহপুর এলাকায় ওই ব্যবসায়ীর ব্যক্তিগত অফিসে হামলা চালায় অভিযুক্তরা। এঘটনায় মামলা দায়ের করলে তিন জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তারা জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে পরে। পরবর্তীতে গত ৩০ মার্চ দেশীয় অস্ত শস্ত্রে সজ্জিত হয়ে ইটভাটায় আবারও প্রবেশ করে মইনুল বাহিনী। এসময় প্রায় ৫ লাখ টাকার কাঁচা ইট ভাঙচুর করেন তারা। পরে দাবিকৃত ১৭ লাখ টাকা চাঁদা না দিলে ও মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আগেও তাদের বিরুদ্ধে এব্যাপারে একটি মামলা রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD