বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নির্যাতিত নাসরিনের পাশে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে /

মানবিক জেলা প্রশাসক নেত্রকোণা জেলার জেলা প্রশাসক জনাব, অঞ্জনা খান মজলিশ গণশুনানির কার্যক্রমের মধ্য দিয়ে জেলার মদনপুর ইউনিয়নের শারিরীক নির্যাতিত এক মহিলার দূরবস্থার কথা শুনে তাৎক্ষণিক ঈদ সামগ্রী, সেলাই মেশিন, ঈদের কাপড় সহ জীবিকা নির্বাহ করার ব্যবস্থা করে দেন।জানা যায়, মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের নাসরিন এবং তার বাচ্চাদের নিয়ে খুবই কষ্টে জীবন-যাপন করে আসছে এবং তাকে তার স্বামী শারিরীক নির্যাতিত করে আসছে এ কথা গণশুনানির কার্যক্রমের মাধ্যমে শুনে মানবিক জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ সঙ্গে সঙ্গে সেই মহিলার পাশে দাঁড়ান এবং নির্যাতিত নাসরিনের চিকিৎসা, বাসস্থান সকল কিছুর দায়িত্ব নেন মানবিক এবং সততার প্রতিক সম্মানিত জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ।এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সুযোগ্য নির্বাহী অফিসার এবং মদনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ সুধীজন।এ প্রসঙ্গে নেত্রকোণার জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ বলেন, গণশুনানির মাধ্যমে নির্যাতিত নাসরিনের কথা শুনে খুবই খারাপ লেগেছে আমি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক তার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।তিনি আরো বলেন আমি যোগদানের পর থেকে প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে অসহায়, গরীব এবং সাধারণ মানুষের কথা শুনে আইনি ভাবে সমস্যা গুলো শুনে সমাধানের চেষ্টা করে যাচ্ছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD