বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে /

রাজধানীর উপকন্ঠ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিএফ কার্ডের আওতায় ৪০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।রবিবার (১৬ এপ্রিল ) সকালে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের সর্বমোট ৪০০ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ভিজিএফ কার্ডের এই চাল বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন।এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD