শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

জণগণকে পাশে না পেয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: সাংসদ কামরুল ইসলাম

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে /

বিএনপি যখন দেখতে পাচ্ছে দেশের জনগণ তাদের সাথে আর নেই তখন তারা দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাংসদ এডভোকেট কামরুল ইসলাম।সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি আরো বলেন, বিএনপি একটা অনির্বাচিত সরকার এদেশে প্রতিষ্ঠা করতে চায়, বিএনপি নির্বাচন কমিশন মানে না, সংবিধান মানে না ,আইন মানে না, বিচারসহ কিছুই মানেন না তারা। শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।বুধবার (১৯ এপ্রিল) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঈদগা মাঠ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পোলার চাল, তেল,চিনি ,সেমাই, দুধ ,আলু, পেঁয়াজ সহ নানা খাদ্য সামগ্রী, অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ঈদ উপহার অসহায়-দুস্থদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।উক্ত বিতড়ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব, এ সময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল সহ আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগের অসংখ্য নেতা কর্মী ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD