বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে /

মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধে অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো শীর্ষক স্লোগান প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার আহবায়ক গঠন করা হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঝালকাঠি কলেজ মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার অস্হায়ী কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সাংবাদিকতায় অভিজ্ঞ, সৎ, সাহসী ও ভালো মানষিকতার অধিকারী সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব এর ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক সাংবাদিক আতাউর রহমান।আহবায়ক কমিটির সদস্যরা হলেন-সদস্য সচিব মো: শফিকুল ইসলাম হিরো। সাংবাদিক এইচ.এম নবীন (যুগ্ম-আহ্বায়ক), সাংবাদিক জহিরুল হক লস্কর (যুগ্ম-আহ্বায়ক), সাংবাদিক হাফিজুল ইসলাম (যুগ্ন-আহ্বায়ক) সাংবাদিক রাজীব তালুকদার (সদস্য সাংগঠনিক), ফটো- সাংবাদিক শামীম হোসেন (সদস্য-অর্থ) । এছাড়া সদস্য পদে রয়েছেন সাংবাদিক কঞ্চন কান্তি, সাংবাদিক মো: কামরুজ্জামান, সাংবাদিক সোনিয়া আক্তার ও মেহেদী হাসান লিমন।কমিটি ঘোষণা আলোচনা সভায় বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খানের দীর্ঘায়ু কামনা করা হয়। এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খানের দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ প্রেস ক্লাব, ঝালকাঠি জেলা শাখা দেশ-জাতি ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।এছাড়াও সাংবাদিকতায় অভিজ্ঞ, সৎ সাহসী ও ভালো মানসিকতার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ঝালকাঠি জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি আগামী ৩ মাসের মধ্যে দেয়ার নির্দেশনা রয়েছে।সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশে প্রেসক্লাব পরিচালনার জন্য সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD