বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সমলয় পদ্ধতিতে ধান কর্তন ও মাঠ দিবস পালিত

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে /

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সমলয় পদ্ধতিতে চাষাচাদ করা কম্বাইন হার্ভেস্টার মেশিনে বোরো ধান কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।গত শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জয়খালী ব্লকে আনইলবুনিয়া সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মিজানুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমেদ, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবীদ মো.ইব্রাহিম, থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহামুদুল হক নাহিদ।অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো.মাহাবুবুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.জামাল হোসেন, উপসহকারি কৃষি অফিসার মো.আসাদুজ্জামান খোকন, মো.হাসিবুর রহমান, মো.জাহিদুল ইসলাম বশির ও কৃষক মজিবুর রহমান মধু প্রমূখ।যন্ত্রদিয়ে দ্রুত সময়ে অধিক জমির ধান কর্তন এবং আর্থিক সাশ্রয় দেখে কৃষকরা এতে আগ্রহী হচ্ছেন।মেশিনে কর্তন-মাড়াই ও ঝারাই খরচ হয় একর প্রতি ৪ হাজার ৫শতট টাকা। প্রচলিত পদ্ধতিতে খরচ হয় ৮ থেকে ৯ হাজার টাকা।এছাড়া ১ একর জমির ধান কাটতে মেশিনে সময় লাগে ৩০ মিনিট। সেখানে হাত দিয়ে কাটলে ১২ জন শ্রমিকের সময় লাগে একদিন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD