বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার পর ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু।সোমবার(১৫মে) সকাল ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত সায়মা পারভীন তানহা (২০) শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।পুলিশ জানায়, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু দুই বছর আগে গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে।সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে কথা বলতেন, এমন অভিযোগে অনু রোববার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। তার স্ত্রী ‘পরকীয়ায় আসক্ত’ বলে পোস্টে অভিযোগ করেন তিনি।সোমবার সকাল ১১টার দিকে স্ত্রীকে ফোন করে ইকো পার্কে ডেকে এনে তার পেটে ও বুকে ছুরিকাঘাত করেন অনু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে অনু স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD