সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে /

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন কচুয়া গ্রামের মৃত ধনু খান এর ছেলে মজিদ খান (৭১) নামে এক ব্যক্তর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টায় তার বসবাসের স্থান প্রধানমন্ত্রীর দেয়া সরকারি তহবিলের ঘর সেন্টারের হাট বাজারের পাশে গুচ্ছগ্রামের পাশের খালে পড়ে মৃত্যু হয়।স্থানীয় আব্দুর রহিম জানান, তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।ভিক্ষা করে বাড়ি আসার সময় বাড়ির পাশে একটি ঘাটে গোসল করে ঘরে যায়।আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর পেয়ে ওখানে চলে আসি এবং পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করি তারপর তার মৃতদেহ খুজে পাই।মোঃ সানু খলিফা জানান,আমরা তার হাটার লাঠি, বেডিং বস্তা সবকিছু ঘাটের উপরে দেখতে পাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না।আনুমানিক ৫ টা দিকে আমরা খালে খোঁজাখুঁজি শুরু করি আনুমানিক দেড় ঘন্টার পর একপর্যায়ে আমার পায়ে সাথে স্পর্শ লাগার পরই তাকে খুঁজে পাই। পরে উপরে উঠিয়ে তাকে দেখি তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে আবহাওয়া তীব্রতা থাকার কারণে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও থানার প্রশাসন পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসন পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে। পরে ওই স্থান থেকে মৃতকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD