বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী দিনা আর নেই

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে /

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দিনা মারা গেছেন।বৃহস্পতিবার রাতে পৃথিবী ত্যাগ করেছেন তিনি। বেশ কিছুদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ দিনা। ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনে জড়িত ছিলেন এই ক্রীড়া সংগঠক। একইসঙ্গে তিনি নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক দিনার আগামী ১২ই জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল। এর আগেই তিনি দুনিয়া ত্যাগ করলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দিনার আকস্মিক মৃত্যুতে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD