শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে হকার্স লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’

সাভার প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮৬৯ বার পড়া হয়েছে /

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সাভার উপজেলা এবং সাভার পৌর হকার্সলীগ।বুধবার (২৬ জুলাই) সাভার বাস স্টান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এ কর্মসূচির প্রেক্ষাপট উপস্থাপনকালে সংগঠনের সভাপতি ফখরুল আলম সমর বলেন, ‘গত ১৫ বছর বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের কাছ থেকে যে বেনিফিট পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানাবে। সে তাগিদেই আমরা আজ শান্তির শোভাযাত্রা করছি।’ সমর বলেন, ‘দেশ ও বিদেশে অনেকে অশান্তি তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে, নির্বাচন বানচালের অভিপ্রায়ে নানা কথা বলছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সৈনিকেরা কখনোই শান্তি নস্যাতের সুযোগ দেবে না।তিনি বলেন, ‘পদযাত্রার নামে বিএনপি আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। মুজিব সৈনিকদের চোখ-কান খোলা রাখতে হবে। চেয়ারম্যান সমর বলেন,  ‘আমরা সকলে এটাও জানি যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিতে জুলিও কুড়ি পদক পেয়েছিলেন। তাই বাংলাদেশে বারবার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD