বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

১০ আগস্ট থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরু ৮ অক্টোবর

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে /

চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ আগস্ট। চলবে ২০ আগস্ট পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর।

সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আজ একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভা হয়েছে। সব কার্যক্রম শেষে আগামী ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।

একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে খ্রিষ্টান মিশনারি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান যেমন—নটরডেম কলেজ, হলিক্রস কলেজ ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে এ বছর গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD