সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

চোরাই পথে আসা প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চিনি উদ্ধার -আটক ২

নেত্রকোনা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে /

নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ  ২ জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানার পুলিশ।সোমবার (৩১ জুলাই) উপজেলার দেউলী এলাকায় মসজিদের সামনে মেইন রাস্তা থেকে দুইটি পিকআপ থেকে ১৬৫ বস্তায় (৮,২৫০ কেজি) চিনি উদ্ধার করা হয়েছে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা রোড দিয়ে দুইটি চিনি বাহী গাড়ি নেত্রকোনায় প্রবেশ করছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার এসআই সুমন এর  নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তখন অভিযান চালিয়ে দুই জন চোরাকারবারিসহ, ২টি পিকআপ এ বহনকারী (১৬৫ বস্তা) চিনি আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৯০ হাজার টাকাআটককৃত আসামীরা হল, কেন্দুয়া থানার কালিয়ান গ্রামের খোকন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩১) ও ঈশ্বরগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে হিমেল (২০)।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, দুই আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত আরও একজনের সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে চোরাচালান বিরোধী এসব অভিযান অব্যাহত থাকব

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD