বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মরক্কোয় বাস উল্টে প্রাণ গেলো ২৪ জনের

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে /

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছরের মধ্যে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলছে দেশটির সরকার।

কর্তৃপক্ষের বরাতে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি এমএপি’কে জানায়, ছোট বাসটি রবিবার আজিলালের কেন্দ্রীয় প্রদেশের ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে উল্টে যায়। খবর পাওয়া মাত্রই বেসামরিক সুরক্ষা পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।

দুর্ঘটনার কারণ উদঘাটনে এরইমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, রবিবারের ঘটনাটি দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মধ্যে একটি।

গত গ্রীষ্মে মরক্কোয় বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে টান-টানে ৩৩ জন প্রাণ হারান। যাদের অধিকাংশ স্কুল শিক্ষার্থী। সূত্র: আল জাজিরা

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD