শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :

সেন্টমার্টিনে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে /

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকতে ভেসে আসা নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকা সৈকত থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

মৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানান তিনি। তাদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।

ওসি জোবায়ের সৈয়দ বলেন, সকালে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দুইটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে।

মরদেহগুলো পচে অর্ধ-গলিত অবস্থায় রয়েছে। এ কারণে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক তাদের মৃত্যু হয়েছে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD