মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সাভারে ছাত্রলীগের জাতীয় শোক দিবস পালিত

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে /

সাভার উপজেলা,পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকিজা ডাইং এর সামনে এই কার্যক্রম সম্পন্ন হয়।সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা,এনামুর রহমান এমপি।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।প্রথমেই ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরনে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করে,কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় ১৯৭৫ সালে১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের কে নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।পরিশেষে ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।পরে ১৫০০ দূস্থ,অসহায় মানুষের মাঝে তৈরি খাবার বিতরণ করেন ছাত্রলীগ।এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আ,লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি,ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,সাভার ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান, সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ আহমেদ নাসিম প্রমূখ সহ ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD