সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নেত্রকোনা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে /

নেত্রকোণায় ভিন্ন রকম আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কাটলী এলাকায় নেত্রকোণা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৭ শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।এসময় শুভ বলেন, দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনটি আমার কাছে বিশেষ কিছু। তাই এই দিনটি অটিজম শিক্ষার্থীদের সাথে নিয়ে কাটানোর চেষ্টা করেছি মাত্র। দিনটি উপলক্ষ্যে সারাদিনই আমাদের ব্যস্ততা রয়েছে। তারপরও এই কোমলমতি শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে আমি খুশি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD