মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ

সাভার প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে /

আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে ৭৭টি গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া ছাত্রলীগের নেতা হানিফ খানের উদ্যোগে প্রধান সড়কসহ বিভিন্ন স্কুলে গাছের চারা রোপন করা হয়।

এ সময় শিমুল, পলাশ, সোনালু, জামরুল, কৃষ্ণচূড়া, আমড়া, বেলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা হানিফ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সবুজ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন। এজন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। বিশ্বায়নের এ সময়ে সবুজায়নকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে আমরা নানা প্রজাতির গাছের চারা রোপণ করেছি। বঙ্গবন্ধুকন্যার জন্মদিন উপলক্ষে আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছি। পুরো ইউনিয়নে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এই কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD