শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

‘বাস-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না’

ওমর ফারুক, সাভার
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে /

বাসে-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে সাভারের তিনটি ইউনিয়নের উদ্যোগে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায়
এ মন্তব্য করেন তিনি।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোন বিশেষ দল নির্বাচনে না এলে ৭ জানুয়ারির নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না। যারা নির্বাচনে আসবে না তারা রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে।

প্রচারণায় অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবসহ  কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন ও আমিনবাজারের চেয়ারম্যান রকিব আহমেদ। এছাড়াও ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, আজকে তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু প্ল্যানও আছে তাদের। তারা চায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা এবং বাসে-ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা। এই সব অপকর্ম বিএনপি ও তাদের দোসররা করতে চায়। তবে তারা জানে না ষড়যন্ত্র করেও কোনো লাভ নেই। বাসে ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।

তিনি বলেন, ভোট যদি ‘অবাধ ও সুষ্ঠু’ হয়, তাহলেই তাকে ‘গ্রহণযোগ্য নির্বাচন’ বলা যায়। আর ভোটার যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোন দল এল না, সেটা তখন গুরুত্বপূর্ণ হবে না।

কামরুল ইসলাম বলেন, আগামীতে সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। আর স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হচ্ছে ভোটারদের অংশগ্রহণ।

সাভারের তিনটি ইউনিয়ন ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হয় নির্বাচনি জনসভা।

পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি। বিকেলে সাভারের তিনটি ইউনিয়নের উদ্যোগে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভার মধ্যদিয়ে তিনি এ প্রচারণা শুরু করেন।

প্রচারণায় অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবসহ  কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন ও আমিনবাজারের চেয়ারম্যান রকিব আহমেদ। এছাড়াও ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD