শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে ঢাকা জেলা ছাত্রদলের মিছিল

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে /

২৮ ডিসেম্বর, ২০২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষে বিএনপির সহ -পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক,সাবেক এমপি ঢাকা- ১৯ (সাভার) ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক মো: তমিজ উদ্দিনের নেতৃত্বে সাভার শিমুলতলা আরিচা মহাসড়কে ঢাকা জেলা ছাত্রদল মিছিল করে, এ সময় ঢাকা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন – সাভার থানা ছাত্রদল, সাভার পৌর ছাত্রদল ও আশুলিয়া থানা ছাত্রদ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তবে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,৭ তারিখের নির্বাচন বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। ডামি নির্বাচন, একতরফা নির্বাচন, আমরা মানিনা, বর্তমান অবৈধ নিশি রাতের ভোটার বিহীন সরকার বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। বর্তমান ও আগামী প্রজন্ম ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় ৭ ই জানুয়ারির নির্বাচন বর্জন করার জন্য সর্বস্তরের জনগণকে আহবান করেছেন মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি আরো বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে।গুম ও হত্যা করা হয়েছে অনেক নেতাকর্মীদের।অসংখ্য মিথ্যে মামলা দায়ের করা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। অনতিবিলম্বে আমাদের সকল নেতাকর্মীদের মুক্তি চাই।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD