শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিনের তৃতীয় কাব্যগ্রন্থ ‘ফিলিস্তিনের আর্তনাদ’ এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে /

‘বই পড়ি জীবন গড়ি, দেশ গড়ার শপথ করি’ এই স্লোগানকে সামনে রেখে অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিন এর তৃতীয় কাব্যগ্রন্থ “ফিলিস্তিনের আর্তনাদ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৭ই জানুয়ারি বুধবার রাতে সাভারের শিমুলতলা এলাকার এম,কে টাওয়ার কনভেনশন হল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.কে টাওয়ার এবং এম.কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবাল-ই-নূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মিরপুর মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাবাল-ই নূর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও “ফিলিস্তিনের আর্তনাদ” কাব্যগ্রন্থ এর লেখক, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর ধর্ম সম্পাদক মুহাম্মদ হোসাইন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি এর চিফ কনসালটেন্ট ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর আইন সম্পাদক মুহাম্মদ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর এক্সিকিউটিভ মেম্বার রাজু দেওয়ান, জাবাল-ই-নূর ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল মোঃ আবুল হোসেন, সাভার ল্যাব জোন হাসপাতাল (প্রা:) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সহ সভাপতি রোটারিয়ান মোঃ ওয়াকিলুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ডিপার্টমেন্ট অব‌ সিএসই প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, সাভার মডেল কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিরাজুল ইসলাম, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সেক্রেটারি জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন, সাভার উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মারুফ বিল্লাহ, প্রিন্স এডোকেশন গ্রুপের চেয়ারম্যান ও সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রাসেল উদ্দীন প্রিন্স, জাবাল-ই-নূর আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাসুদ সালাম মাদানী, জাবাল-ই-নূর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল এডভোকেট মাওলানা মোক্তার হোসেন সহ আরো অনেকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD